ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি

447

ঢাকা, রূপশ্রী ডেস্ক: টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি। ভারতের ইতিহাসে মোদি দ্বিতীয় ব্যক্তি যিনি টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। এর আগে এই কীর্তির একক মালিক ছিলেন কংগ্রেস নেতা জহওরলাল নেহরু।
রবিবার (৯ জুন) রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপ্রতি ভবনে ৮ হাজার অতিথির সামনে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শপথ অনুষ্ঠানটি শুরু হয়। প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর দেশটির কেন্দ্রীয় ৭৩ জন মন্ত্রী শপথ গ্রহণ করেন।এদের মধ্যে ৩২ জন পূর্ণমন্ত্রী -২৭জন বিজেপির ও এনডিএ শরিক জোটের ৫জন। বাকিরা প্রতিমন্ত্রী।

মোদির এ শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রপরিধানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা, নেপালের প্রধানমন্ত্রীপুষ্পকুমার দহেল, ভুটানের প্রধানমন্ত্রী শরিং টোবগে, শ্রীলংকার প্রেসিডেন্ট রণিল বিকরমসিংহ, মলদ্বীপের প্রেসিডেন্ট ডঃ মহম্মদ ইজ্জু, সেশেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ, মরিশাস প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগনাউথ।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শপথ অনুষ্ঠানে বলিউড তারকা রজনীকান্ত, শাহরুখ খান, অক্ষয় কুমার, অনিল কাপুর, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানিসহ শংকরাচার্য ও হিন্দু ধর্মগুরুরা উপস্থিত ছিলেন প্রায় আট হাজার অতিথি।
এতে বিরোধি দলের প্রতিনিধি হিসাবে একমাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে উপস্থিত ছিলেন।তবে সোনিয়া গান্ধি রাহুল গান্ধি অনুপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতাী বন্দোপাধ্যায় জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি।পেলেও যেতেন না।
এর আগে যত শরিকদের নিয়ে রাষ্ট্রপতি ভবনে গেলে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘ভারতের সংবিধানের ৭৫(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে নরেন্দ্র মোদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন।’
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘রাষ্ট্রপতি ভবনে আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের দপ্তর ও গোপনীয়তার শপথ পড়াবেন রাষ্ট্রপতি।’
আর এই শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা তিন মেয়াদ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন নরেন্দ্র মোদী। এর আগে এই রেকর্ড ছিল এককভাবে জওহর লাল নেহেরুর এবং দল হিসেবে কংগ্রেসের। তবে
নরেন্দ্র মোদী টানা তিন মেয়াদ প্রধানমন্ত্রী হলেও সরকার গঠনে কংগ্রেসের টানা তিন মেয়াদের রেকর্ড ভাঙতে পারেনি বিজেপি। কারণ এবার সরকার গঠনের মতো একক সংখ্যা গরিষ্ঠতা ছিলনা বিজেপির। তাই এনডিএ শরিকদের নিয়ে জোট সরকার করতে হয়েছে মোদিকে।
আগের দুই মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপি এবার লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনের মধ্যে এককভাবে মাত্র ২৪০টি আসন পেয়েছে। আর ভারতে সরকার গঠনের জন্য ২৭২ আসন প্রয়োজন হয়। এজন্য বিজেপিকে এবার তার এনডিএ জোট সঙ্গীদের সহযোগিতা নিতে হয়েছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এবার ২৯৩টি আসন জিতেছে। অন্য দিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩২টি আসন জিতেছে, এর মধ্যে এককভাবে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন।
এবারের নির্বাচনে উত্তর প্রদেশের রায়বেরেলি ও নিজের কেন্দ্র কেরালার ওয়ানাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হন কংগ্রেসের সাবেক এ সভাপতি।
এদিকে এক দশক পর লোকসভার বিরোধীদলীয় নেতার আসনে বসতে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল এ পদে রাহুলের নাম অনুমোদন করেছে কংগ্রেসের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। লোকসভায় আগের দুই মেয়াদে বিরোধীদলীয় নেতা ছিল না। এক দশক পর বিরোধীদলীয় নেতা পাবে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ।
শপথ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান ছাড়াও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে রাষ্ট্রপতি ভবনে। এছাড়া শপথ অনুষ্ঠান চলাকালীন দিল্লিকে ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। বিদেশী অতিথিদের নিরাপত্তা বাড়াতে বিশেষ প্রটোকল থাকছে দিল্লির বিলাসবহুল হোটেলগুলোয়।

লোকসভার প্রথম অধিবেশন ১৫ জুন
অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আগামী ১৫ জুন। এরপর প্রথম দু’দিন যাবে নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণে। এরপরে নতুন স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন, অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।