১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল

410

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি সাধারণ ছুটির তালিকা থেকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল, বাংলাদেশ ব্যাংকে অভিজ্ঞ গভর্নর নিয়োগের জন্য বিদ্যমান আইনের সর্বোচ্চ বয়সসীমার ধারা বাতিলসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খবর তথ্য বিবরণীর।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রী পরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এক তথ্য বিবরণীতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
এক. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত The Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 10 Gi clause (5) এর সংক্রান্ত Provison-টি বিলুপ্ত করার প্রস্তাব অনুমোদন।
দুই. যেহেতু বাংলাদেশ ব্যাংকো গভর্নর হিসেবে আর্থিক খাতে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এ পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও শ্রীলংকাসহ এশিয়ার অনেক দেশে কেন্দ্ৰীয় ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমার উল্লেখ নেই। এ পরিপ্রেক্ষিতে উল্লিখিত Provison-টি বিলুপ্ত করা হয়।
তিন. উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল এবং ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাসহ শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন করবে।
একইসাথে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতিসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠিত হবে।