আপিল বিভাগে নিয়োগ পেলেন নয়া চার বিচারপতি

617

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (১২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি হয়েছে। এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে নতুন চারজন বিচারককে নিয়োগ দিয়েছেন।
আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ চারজন হলেন-বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল করিম এবং বিচারপতি এস এম এমদাদুল হক।
শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে, সাবেক প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করায় মাত্র একজন বিচারপতি আপিল বিভাগে কর্মরত ছিলেন।
পরে রাষ্ট্রপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন। নতুন নিয়োগ পাওয়া এই চারজন বিচারপতিসহ এখন আপিল বিভাগের মোট বিচারপতির সংখ্যা ছয়জনে দাঁড়ালো।