যুক্তরাষ্ট্রে স্কুলে প্রথমদিনে আক্রান্ত ৮জন; দেশজুড়ে স্কুল খোলার তোড়জোড়

881

রূপশ্রী ডেস্ক

১২ জুলাই, ঢাকাঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল খোলার প্রথম দিনেই ৮ জন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত এবং ১১৬ জন শিক্ষার্থী কোয়ারেন্টাইনে। জুলাই’য়ের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজার শিশু করোনা ভাইরাসে শনাক্ত বলে প্রতিবেদন প্রকাশ।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতেই দেশটির বিভিন্ন রাজ্যে চলছে স্কুল খুলে দেওয়ার জোড় প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্টের চাপে বাধ্য হয়ে গত মাসে স্কুল খোলার অনুমোদন ও গাইডলাইন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। তাই চলতি সপ্তাহে বেশ কিছু স্কুল পুনরায় ক্লাস শুরু করে দিয়েছে ।

স্বাস্থ্যবিধি মেনে কিছু স্কুল খুলে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আটজন শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এই ঘটনার পর ওই স্কুলের ১১৬ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্কুল চালু হয়ে গেলে পড়াশোনা, পরীক্ষা এগিয়ে যাবে, এই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য হন অনেক অভিভাবক।

ঠিক এমন সময়ে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চিল্ডড্রেন্স’স হসপিটাল এ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে শিশুদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এক ‘ভয়াবহ’ চিত্র।

দেশটিতে শুধুমাত্র গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহে অন্তত ৯৭ হাজার শিশু প্রাণঘাতী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এছাড়া মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে অন্তত তিন লাখ ৩৮ হাজার শিশু করোনায় শনাক্ত হয়। অর্থাৎ শুধু জুলাইয়ের দুই সপ্তাহ’তেই এক চতুর্থাংশেরও বেশি শিশু করোনা শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চিল্ডড্রেন্স’স হসপিটাল এ্যাসোসিয়েশনের নতুন এক গবেষণায় এসব তথ্য প্রকাশ পেয়েছে।

৪৯ রাজ্যের তথ্য বিশ্লেষণ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় শনাক্তদের ১০ জনের সাত জনের বেশি জন দেশটির দক্ষিণ ও পশ্চিম রাজ্যের।

করোনায় বেশি শিশু শনাক্তের তালিকায় রয়েছে দেশটির মিসৌরি, ওকলাহোমা, আলাস্কা, নেভাদা, ইদাহো এবং মন্টানা রাজ্যগুলো।

নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি এবং দেশটির অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গত মার্চ এবং এপ্রিলে করোনার সংক্রমণ চূড়ায় ছিল, তবে সেসময় এসব অঞ্চলে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার হার ছিল কম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, করোনায় আক্রান্ত হলেও শিশুদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঘটনা ছিল বিরল। তবে দেশটির রোগসংক্রমণ ও নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) এ নিয়ে সতর্ক করেছেন।

এ বিষয়ে মিসিসিপির গভর্নরের টেট রিভস বলেন , আমরা করোনা আক্রান্তদের চিহ্নিত করেছি। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধ পরিকর।

সূত্রঃ ওয়াশিংটন পোস্ট, জি নিউজ

রূপশ্রী/এমএস