খোলা উদ্যানে নগরবাসীর ঈদ আনন্দ

1187

রূপশ্রী প্রতিবেদন,

১৫ মে, ঢাকা:

দেশের সার্বিক করোনা পরিস্থিতির কারণে ঈদ আনন্দে এবার ছিল নিয়মনীতির শৃংঙ্খল। তাই অনেকটা সীমিত আকারেই পালন করতে হয়েছে ঈদ। সারাদেশে সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে মানুষ ঈদ উদযাপন করেছে।

নগরবাসীর ঈদ আনন্দে ভাটা পড়ার অন্যতম কারণ ছিল ঈদে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ আর দেশজুড়ে আরোপ করা কঠোরবিধিনিষেধ। গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই যেতে পারেননি নিজ গ্রামে। তাই সেই বিষাদের ছায়াও পড়েছে নগরবাসীর মনে।আবার বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় বিকল্প কোনও জায়গা না পেয়ে খোলা আকাশের নিচে কিংবা চার দেয়ালে কেটেছে অনেকের ঈদ

ঈদে রাজধানীর রাস্তাঘাট দিনভর মোটামুটি ফাঁকা থাকলেও বিকালের পর থেকে সেই দৃশ্য পাল্টাতে থাকে। ঘরবন্দীসময়ের একঘেয়েমি কাটাতে পরিবার, বন্ধুবান্ধবসহ বিভিন্ন বয়সী মানুষ ঘুরতে বেড়িয়েছিলেন আশপাশের খোলা উদ্যান বা স্থাপনায়। এমনই ভিড় হয়েছে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে।

ঈদের দিন বিকেলে রাজধানীর হাতিরঝিলে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
ঈদের দিন বিকেলে রাজধানীর হাতিরঝিলে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ

এছাড়া নিজ বাসার আশেপাশে বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসার নজিরও পাওয়া গেছে। রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে ভিড় করেন অনেকেই। চিড়িয়াখানা ঈদের ছুটিতে খোলা আছে মনে করে তারা ঘুরতে এসেছিলেন। কিন্তু ফেরত যান হতাশ হয়ে।

বন্ধ বিনোদন কেন্দ্রের পাশাপাশি রাজধানীর চন্দ্রিমা উদ্যান এবং সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখাগেছে। বিনোদন কেন্দ্র সব বন্ধ থাকায় নিরুপায় হয়ে এখানে এসেছেন বলে জানিয়েছেন আগতরা। চন্দ্রিমা উদ্যানে ঈদের বিকালেগিয়ে দেখা যায়, কেবল মানুষ আর মানুষ। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যাননি।

কমবেশি সবার সঙ্গে মাস্ক থাকলেও সেটির ব্যবহার ছিল কম সপরিবারে বন্ধুরা মিলে বড় গ্রুপ করে ঘুরতে আসে অনেকেই। লেকের দুই পাড়ে, মাঠের মধ্যে, ব্রিজের ওপরে চাকিদিকে ছিল মানুষের ভিড়।

রূপশ্রী/ এম এস