ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় মালালার আহ্বান

788

রূপশ্রী ডেস্ক,

১৫ মে, ঢাকা:

ইসরায়েলের ধারাবাহিক হামলার হাত থেকে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে শান্তিতে নোবেলজয়ী তরুণী মালালা ইউসুফজাই।

নিজের ভেরিফায়েড টুইটারে প্রায় প্রতিদিন ইসরায়েলের হামলার প্রতিবাদ করছেন মালালা। প্রথমে তিনি হামলার বিষয়টিকে ‘সংঘর্ষবলে মন্তব্য করেছিলেন। সেই পোস্টে সরাসরি ফিলিস্তিনের নাম উল্লেখও করেননি।

এরপর ১২ মে থেকে তিনি ভাষা পাল্টে ফিলিস্তিনি শিশুদের হয়ে কথা বলছেন। সর্বশেষ পোস্টে লিখেছেন, ‘ধ্বংসস্তূপ নয়, ফিলিস্তিনি শিশুদের স্কুলে থাকা উচিত।

মালালা একটি ভিডিও বার্তা দিয়ে বলেন, ‘ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ যুগযুগ ধরে চলে আসছে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর শতশত নিরীহ ফিলিস্তিনি মারা যান।

দুই দেশের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছেজেরুজালেম দখল দিবসউদ্‌যাপন এবং শেখ জাররাহ এলাকা থেকেফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে। এরপর আলআকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী।  এতে সাত শতাধিক মুসল্লি আহত হন।

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের বিরোধ শুরু হয়েছে ১৯৪৮ সালে ব্রিটিশ কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনিদের উৎখাতকরে ইহুদিদের জন্য পৃথক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। ইসরায়েলি উগ্রবাদীদের হাতে প্রতি বছর হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মারা যান।

আলআকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে ইহুদিরা জায়গাটিকে তাদের নিজেদের উপাসনালয় হিসেবে দাবি করে।  ১৯৬৭ সালে আরবইসরায়েলের যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। এরপর ১৯৮০ সালে পুরো জেরুজালেম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেটা এখনও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে স্বীকৃতি পায়নি।

রূপশ্রী / টি আর