শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ১৮০ নারী পুলিশ

786

রূপশ্রী প্রতিবেদন

১২ সেপ্টেম্বর, ঢাকাঃ

বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো পৌঁছেছে। নারী পুলিশের ১৮০ সদস্য বাংলাদেশ সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কঙ্গো পৌঁছান।

আজ শনিবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার কঙ্গো পৌঁছে দেশটির বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় যান এবং মিশনের দায়িত্বভার গ্রহণ করেন।

এতে আরও জানানো হয়, নারী সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার।  বাংলাদেশ পুলিশ ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) পাঠাচ্ছে।

রূপশ্রী/এম এস