করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর

লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

960

রূপশ্রী প্রতিবেদন,

এপ্রিল, ঢাকা:

আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সবার আগে, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। করোনাভাইরাসের (কোভিড১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ (লকডাউন) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এইপ্রজ্ঞাপন জারি করা হয়।  

এর আগে ২৯ মার্চ করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। আগামীকাল সোমবার থেকে শুরু হবে লকডাউন।

লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্যবাহী পরিবহনের পাশাপাশিখোলা থাকবে সংবাদপত্র সংশ্লিষ্ট পরিবহনও। এর বাইরে শুধু শিল্পকারখানা খোলা থাকবে।

শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় লকডাউন আরও বাড়তে পারে বলে জানা গেছে।

রূপশ্রী / টি আর