রূপশ্রী প্রতিবেদন,
৪ এপ্রিল, ঢাকা:
এবার করোনা হানা দিল মৌসুমীর ঘরে। নব বিবাহিত পূত্রবধু–পুত্র–কন্যাসহ মৌসুমী করোনায় আক্রান্ত।
গেল ক’দিন সন্দেহ থাকলে শনিবার (৩ এপ্রিল) দিনে নমুনা পরীক্ষার জন্য দেন মৌসুমী পরিবারের সবাই। দিবাগত মধ্যরাতে করোনা পজিটিভ ফল হাতে পান মৌসুমী, তার ছেলে ফারদিন, পুত্রবধূ আয়েশাসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। একমাত্রওমর সানীর ফলাফল নেতিবাচক এসেছে।
রবিবার সকালে ওমর সানী বলেন, ‘গেল ক’দিন নানা উপসর্গের পর গতকাল নমুনা পরীক্ষা করতে দিয়েছি সবাই। রাতে রেজাল্টপাই। আমি ছাড়া পরিবারের সবাই পজিটিভ। নেগেটিভ হয়েও শান্তি পাচ্ছি না। কারণ, পরিবারের চিন্তা তো করতে হবে। সবাইআমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সাফা দান করেন।’
ধারনা করা হচ্ছে, ২৬ মার্চের একমাত্র ছেলের বিয়ের আনুষ্ঠানিকতা করার সূত্র ধরেই পুরো পরিবারে এই ভাইরাসটি সংক্রমিতহয়েছে। জানা গেছে, মৌসুমী–সানী পরিবারের বাইরে কয়েকজন স্বজনের ফলাফলও পজিটিভ এসেছে।
সকলের কাছে আরোগ্য লাভের দোয়া চেয়েছেন মৌসুমী ও তার পরিবার।
রূপশ্রী / এম এস







