রূপশ্রী প্রতিবেদন,
৪ এপ্রিল, ঢাকা:
এবছর আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার জাতীয় পর্ব মিস ইউনিভার্স বাংলাদেশ–২০২০ এর খেতাব জিতলেন তানজিয়া জামানমিথিলা। জনপ্রিয় মডেল মিথিলা এর মধ্যে দিয়ে তার জীবনে সংযুক্ত করলেন নতুন এক অধ্যায়ের। হলিউডে অনুষ্ঠিতব্য৬৯তম ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।প্রতিযোগিতার এবারের মূলস্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।
প্রথম রানার্স আপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।

এছাড়া বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হন পাঁচ প্রতিযোগী। তারা হলেন, মিসকনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডিবিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড হিসেবে নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।
শনিবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতেরজনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। দেশ ও দেশের বাইরে (বাংলাদেশি নাগরিক) থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকেনির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে জোরালো প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হলো মিস ইউনিভার্স ২০২০–এর বাংলাদেশপর্ব।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতমসাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেনভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কাজী সাব্বির।
চূড়ান্ত আসরে সর্বশেষ সেরা ১০ প্রতিযোগীর মধ্যে থেকে প্রথমে ৫ জনকে নির্বাচন করা হয়।
তারা হলেন, অনকিতা দে, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, মারিয়াম আহমেদ এবং তানজিয়া জামান মিথিলা।এরপর তাদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচন করেন বিচারকরা।
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০–র প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর এই মুকুট বিজয়ী। আমি তানজিয়া জামান মিথিলাকে নিয়ে অত্যন্ত আশাবাদী। আমাদের প্রধান লক্ষ্য এখন মিসইউনিভার্স–এর মূল মঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ–এর প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক, আরটিভির প্রধান নির্বাহীকর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম।
চলতি বছরের জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ পর্বের প্রতিযোগিতা। এটি বাংলাদেশেদ্বিতীয় আয়োজন। এবার নিবন্ধন করেন ৯২৫৬ জনেরও বেশি প্রতিযোগী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান৫০০ জন।
অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিয়তা ইফতেখার (মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮), ফ্যাশনডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ–২০১৯–এর প্রথমরানারআপ আলিশা ইসলাম। মিস ইউনিভার্স বাংলাদেশের প্রধান স্পন্সর হিসেবে যুক্ত ছিল ফ্লোরা ব্যাংক এবং পাওয়ার্ড বাইপার্টনার ছিল গোদরেজ বাংলাদেশ।
রূপশ্রী / এম এস







