করোনা আক্রান্ত হয়ে আফসানা মিমি হাসপাতালে

799

রূপশ্রী প্রতিবেদন

বৃহস্পতিবার (১ এপ্রিল), ঢাকা:

জনপ্রিয় অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি।
এ বিষয়ে আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ গণমাধ্যমকে বলেন, সম্প্রতি আফসানা মিমির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এটি গতমাসের শেষের দিকের ঘটনা। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। কিন্তু তিনি নিবিড় পর্যবেক্ষণ বা গুরুতর চিকিৎসা সঙ্কটে নেই।
তিনি আরও বলেন, সাধারণ চিকিৎসা সহায়তার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তিনি যথেষ্টই সুস্থ এবং স্বাভাবিক আছেন।
তিনি আরও বলেন, মিমি এতদিন বাসাতেই আইসোলেশনে ছিলেন। মিমির কাশি হচ্ছে। এছাড়া তার আর কোনো সমস্যা হচ্ছে না।

রূপশ্রী/বিনোদন/এনএফ