পল্লী বিদ্যুতের ৯৩ শতাংশ বিদ্যুৎ পুনঃসংযোগ সম্পন্ন

431

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
ঘূর্ণিঝড় রিমালের কারণে বিচ্ছিন হয়ে যাওয়া ৯৩ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ বোর্ড। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৮৭ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ পুনঃসংযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় পরবর্তী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক সংখ্যা তিন কোটি ৩ লাখ ৯ হাজার ৭০২ পৌঁছেছিল। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল ৪ লাখ ৫৩ হাজার ৮১গ্রাহকের। এরমধ্যে আরইবির ২ কোটি ৮২ লাখ গ্রাহককে এবং ওজোপাডিকোর ৩ লাখ ৯৫ হাজার ৫৩১ জন গ্রাহককে পুনঃসংযোগ প্রদান করা হয়েছে।