কক্সবাজার সমুদ্রসৈকত ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

899

রূপশ্রী প্রতিবেদন

বৃহস্পতিবার (১ এপ্রিল), ঢাকা:

কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল রাতে কক্সবাজার জেলা প্রশাসনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় কক্সবাজার-সেন্টমার্টিন ও টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। সৈকতে কাউকে নামতে দেওয়া হবে না। এ ছাড়া যেকোনো ধরনের সভা-সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ খোলা রাখা যাবে। কক্সবাজারে এখন যেসব পর্যটক রয়েছেন, তাদের বিষয় আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতি।

রূপশ্রী/পর্যটন/এইচবি