করোনা মোকাবিলায় আদিবাসী নারীদের উদ্যোগ

868
আদিবাসী নারীদের মাস্ক তৈরি

রূপশ্রী প্রতিবেদন

২৫ জুলাই, ঢাকাঃ

করোনা মহামারী দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে, পরিত্রাণের উপায় জনগণের মধ্যে সামাজিক দুরত্ব  রক্ষা, সচেতনতা সৃষ্টি  ও সাবধানতা অবলম্বন । এই সময়ে করোনা মোকাবেলায় দেশের আদিবাসী নারীদের নিজস্ব উদ্যোগে মাস্ক তৈরি করা এবং সেই মাস্ক মানুষের মাঝে বিতরণ করার ব্যতিক্রমী এক উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

আদিবাসী নারীরা  নিজেরা নিজেদের মাস্ক তৈরীর মধ্য দিয়ে  শনিবার  (২৫ জুলাই) দিনব্যাপী “করোনা সাবধানতা ও আদিবাসীদের নিজস্ব উদ্যোগ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধার ‘জনউদ্যোগ’ গোবিন্দগঞ্জ  উপজেলার কামদিয়া ইউনিয়নের মোত্তালিব নগরের ভুতগাড়ী মিশনে এই আয়োজন করে।  অনুষ্ঠানে করোনাকালীন সময়ে আদিবাসীরা কিভাবে সাবধানতা রক্ষা করবেন সে বিষয়ে আলোচনা করা হয় ।

মহামারির সময়ে দরিদ্র আদিবাসী জনগোষ্ঠী অর্থের অভাবে মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয় করতে পারছেন না। তাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আদিবাসী নারীরা নিজেদের ব্যবহারের জন্য মাস্ক নিজেরাই হাতে তৈরি করছেন এবং এলাকার অন্য মানুষদের মাঝেও তা বিতরণ করে চলেছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেত্রী আদরী মুর্মু, নয়নী কিস্কু, ফিলোমিনা সরেন, ইয়ুথ নেতা তেরেসা সরেন, বিদ্যুৎ সরেন, শিউলী কিস্কু, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহাবুবুল আলম মুকুল, দিপ্তী মুর্মু, মোস্তফা কামাল, শাবানা আকতার  প্রমুখ।

রূপশ্রী এমএস