দেশবা‌সির কাছে দোয়া চেয়েছেন না‌য়িকা প‌পি

1085

দিয়া ফারহাত

২৪ জুলাই, ঢাকা:

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, রানি কু‌ঠির বাকি ইতিহাস খ্যাত নায়িকা সাদিকা পারভিন পপি দেশবা‌সির কাছে  দোয়া  চেয়েছেন। যাতে করে  তি‌নি করোনা  যুদ্ধ জয় করে পুনরায়  নিজের কাজের  মাধ্যমে  সকলের  কাছে ফিরে আসতে পারেন।

পপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বুধবার তিনি করোনা সনাক্ত হন। বেশ কয়েকদিন ধ‌রে উপসর্গ নিয়ে ভোগার পর গত সপ্তাহে তিনি করোনা যাচাই’এর জন্য নমুনা পরীক্ষা করালে টেস্টে তার করোনা পজিটিভ এসেছে।

আজ শুক্রবার বিকালে পপির পরিবারের পক্ষ থ‌ে‌কে গণমাধ্যম‌কে জানানো হয়, ‘বেশ কিছুদিন হলো তাঁর জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও গিয়েছিল, কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের লোকেরা করোনার জন্য নমুনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। গত বুধবার সেই ফল হাতে পেয়েছেন তিনি।’ এসব লক্ষণ কমলে তি‌নি আবারও পরীক্ষা করাবেন।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই না‌য়িকা প্রায় পাঁচ মাস আগে নিজ এলাকা খুলনায় গিয়েছিলেন। তখন‌ো দেশে করোনা প্রভাব ফেলেনি। এরপর দেশে করোনা লকডাউন শুরু হলে তিনি ঢাকায় ফিরতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরার অ‌পেক্ষা করছিলেন। করোনার এই সময়ের মধ্যে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী বি‌ভিন্নবার তার গ্রাম খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসহায় ও অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন। পপিদের বাসায় এর আগে কেউ করোনায় আক্রান্ত হননি।

আক্রান্ত হওয়ার বিষয়‌টি সম্পর্কে পপি বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে বেশ সতর্কতার সঙ্গে চলাফেরা করছিলাম। তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল অসহায় মানুষের জন্য খাবার বিতরণ করেছি। এর বাইরে কোথাও বের হইনি। কীভাবে কী হলো, বলতে পারছি না।’

বর্তমানে তিনি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের থেকে আলাদা আইসোলেশনে আছেন। সেখানেই তি‌নি ‌চিকিৎসকের পরাম‌র্শ অনুযায়ী ‌চিকিৎসাধীন আছেন।

রূপশ্রী/টিআর