রূপশ্রী ডেস্ক
৪ জুলাই, ঢাকা: দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর অবশেষে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম (ক্কাবাঘর)সহ মক্কা অঞ্চলের ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দিয়েছে সৌদি আরবের কৃর্তপক্ষ। গত ২১ জুন ফজর থেকে মুসল্লীদের জন্য মসজিদের দরজাগুলো খুলে দেয়া হয়।
এরআগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে গত ১৭ মার্চ থেকে এসব মসজিদে জামাত ও জুমার নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়। তবে মসজিদে নববীসহ দেশের অন্যান্য প্রদেশের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছিল গত ৩১ মে। কিন্তু বন্ধ ছিল মক্কা অঞ্চলের এসব মসজিদ।
সৌদি গেজেট এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেল। মসজিজদগুলো খুলে দেয়ার আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মসজিদ থেকে কার্পেটগুলো সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মসজিদগুলো জীবাণুমুক্তকরণসহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া মসজিদে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের আপাতত আসতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসতে বলা হয়েছে। নামাজের প্রতি কাতারের মাঝে এবং প্রত্যেক মুসল্লির মাঝখানে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
মক্কার আজিজায় অঞ্চলের কেন্দ্রীয় পরিচালক ইব্রাহিম মেইল্লি বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং মুসুল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা বিধানে মসজিদগুলোতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যবস্থা করা হবে।
#
রূপশ্রী/টিএস







