শপথ নিলেন আরো দুই উপদেষ্টা

362

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
অন্তর্বর্তী সরকারের আরো উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ রবিবার (১১ আগস্ট) দুপুর ১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। পরে তাদের মধ্য দপ্তর বণ্টন করেন প্রধান উপদেষ্টা। তিনি সুপ্রদীপ চাকমাকে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব।


গত বৃহস্পতিবার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের ১৪জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন। ঢাকার বাইরে থাকায় ৩জন উপদেষ্টা শপথ নিতে পারেননি।
আজ রবিবার দুই উপদেষ্টা শপথ গ্রহণ করায় এখন বাকি রয়েছেন শুধু ফারুক-ই-আজম। যুক্তরাষ্ট্র থেকে আজ রাতে তার দেশে পৌঁছনোর কথা রয়েছে। তিনি সোমবার বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে।