কিয়ারার গলায় ৪২ কোটি টাকার হার!

305

ঢাকা, রুপশ্রী ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার হাজির হয়েই নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। হেঁটেছেন রেড কার্পেটে। তার নজরকাড়া গাউন, নকশাদার পোশাক আর অলংকারের বাহারে সাজে চোখ ধাঁধিয়ে দিয়েছে সবার। অভিনেত্রীর স্টাইল ও লুকে মুগ্ধ ভক্তরা।

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট হিসাবে নজর কেড়েছে।

গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।

বলিউড হাঙ্গামা বলছে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি।বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় আছে— ‘ডন থ্রি’, ‘গেম চেঞ্জার’, ‘ওয়ার টু’ প্রভৃতি।