এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড: বর্ষসেরা শিল্পী লেডি গাগা

1604

দিয়া ফারহাত, ঢাকাঃ

সব জল্পনা-কল্পনাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে এই করোনা মহামারি কালেই ঘোষিত হলো হলিউডের জনপ্রিয় আয়োজন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। আর এবারের বর্ষসেরা শিল্পীর অ্যাওয়ার্ডসহ তিনটি অ্যাওয়ার্ড নিজের করে নিয়েছেন জনপ্রিয় শিল্পী লেডি গাগা। একইসঙ্গে পাওয়া অপর অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে সেরা কোলাবোরেশন ও সেরা সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বারক্লেস সেন্টারে আয়োজিত অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানেও সবচেয়ে আলোচিত ছিলেন লেডি গাগা। তাকে নিয়েই হয়েছে বেশি মাতামাতি। অনুষ্ঠানে তার চমকপ্রদ পোশাক এবং মাস্ক নেট তুলেছে নেট দুনিয়ায় ঝড়।

প্রাণঘাতি করেনার কারণে এবারের পুরষ্কার বিতরণী আয়োজন ছিল খানিকটা ব্যতিক্রম। তাই গত ৩০ আগস্ট রাতে যখন এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়, তখন ছিল না হলভর্তি দর্শক। সামাজিক দূরত্ব মেনে নিউইয়র্ক সিটির বিভিন্ন স্থানের দর্শক-শূন্য মঞ্চে উঠেছেন শিল্পীরা। ঘোষিত হয়েছে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’। সাথে ছিল বিটিএস, দ্য ব্ল্যাক আইড পিয়াস, ডাব্যাবি, দ্য উইকেন্ড, দোজা ক্যাট, মালুমা ও সিএনসিকো এবং লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ডের পরিবেশনাও। লাইভ সম্প্রচার হওয়ার কারণে ঘরে বসেই দর্শকরা উপভোগ করেছেন ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ‘হাসলারস’ তারকা কেকে পলমার।

লেডি গাগার পর এবারের ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানে চমক দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসও। সর্বোচ্চ তিনটি বিভাগে যৌথভাবে এ দলটিও পুরস্কার জিতে নিয়েছে। তাদের ‘অন’ গানটি সেরা পপ গানের মর্যাদা পেয়েছে। আসরের সবচেয়ে বড় পুরস্কার, ‘ভিডিও অব দ্য ইয়ার’ পেয়েছে কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ডের ‘দ্য ব্লাইন্ডিং লাইটস’।

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা
বর্ষসেরা ভিডিও: ব্লাইন্ডিং লাইটস, দ্য উইকেন্ড।
সেরা নতুন শিল্পী: দোজা ক্যাট।
বর্ষসেরা শিল্পী: লেডি গাগা।
বর্ষসেরা গান: রেইন অন মি, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে।
সেরা হিপ-হপ: স্যাভেজ, মেগান থি স্টেলিয়ন।
ভিডিও ফর গুড: আই কান্ট ব্রিদ, এইচ.ই.আর।
সেরা আরঅ্যান্ডবি: ব্লাইন্ডিং লাইটস, দ্য উইকেন্ড।
সেরা পপ: অন, বিটিএস।
সেরা মিউজিক ভিডিও ফ্রম হোম: ‘স্টাক উইথ মি’, আরিয়ানা গ্রান্ডে ও জাস্টিন বিবার।
সেরা লাতিন: কি পেনা, মালুমা ফিচারিং জে বালভিন।
সেরা নির্দেশনা: দ্য ম্যান, টেইলর সুইফট।
সেরা কলাবরেশন: রেইন অন মি, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে।
সেরা কে-পপ: অন, বিটিএস।
সেরা গ্রুপ: বিটিএস।
সেরা অল্টারনেটিভ: ব্লাডি ভ্যালেন্টাইন, মেশিন গান কেলি।
সেরা রক: অরফানস, কোল্ডপ্লে।
সেরা কোয়ারেন্টিন পারফরম্যান্স: আনপ্লাগড অ্যাট হোম, সিএনসিও।
সেরা সিনেমাটোগ্রাফি: রেইন অন মি, লেডি গাগা ও আরিয়ানা গ্রান্ডে।
সেরা শিল্প নির্দেশনা: মাদারস ডটার, মাইলি সাইরাস।
সেরা ভিজুয়াল ইফেক্টস: ফিজিক্যাল, দুয়া লিপা।
সেরা কোরিওগ্রাফি: অন, বিটিএস।
সেরা সম্পাদনা: মাদারস ডটার, মাইলি সাইরাস।
সং অব দ্য সামার: হাউ ইউ লাইক দ্যাট, ব্ল্যাকপিঙ্ক।

রূপশ্রী/দিয়া/এইচবি