আজ জাতীয় কন্যা শিশু দিবস

1050

রূপশ্রী প্রতিবেদনঃ

আজ জাতীয় কন্যা শিশু দিবস আজ। লিঙ্গ বৈষম্য দূর করতে প্রতিবারের মতো এবারও দিবসটি পালন করবে বাংলাদেশ। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’। মহিলা বিষয়ক অধিদফতর দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি পালনের জন্য উপ-পরিচালকদের নির্দেশ দিয়েছে। দিবসটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

তবে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয়ক্রমে ঢাকায় আগামী ৬ অক্টোবর জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হবে।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে এ দিবসের সূচনা হয়।

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ১১ অক্টোবর। পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে  ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে।  বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।

রূপশ্রী/এম এস