রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুন:নির্বাচিত

699

রূপশ্রী ডেস্ক

ঢাকা: বিশিষ্ট শিল্পপতি আ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন। ব্যাংকের  পরিচালনা পর্ষদের ৪৩২তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি ব্যাংকের চেয়ারম্যান পদে পূনঃনির্বাচিত হন। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপেরও চেয়ারম্যান এবং ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা।

দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি রউফ চৌধুরী একই সাথে দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম পরিচালক।

ব্যাংকিং ছাড়াও তিনি দেশের পরিবহন, ঔষধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সফলভাবে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

এ. রউফ চৌধুরী চার বছর বাংলাদেশ বাস্কেট বল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। এছাড়া তিনি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।

#

রূপশ্রী/এইচআর