রূপশ্রী প্রতিবেদন,
৩১ জুলাই, শনিবার, ঢাকাঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২১৮ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন। এছাড়াও দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।
একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৭ জন। এছাড়া চট্টগ্রামে ৫৫, রাজশাহীতে ২২, খুলনায় ২৭, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।
রূপশ্রী / এম এস







