রূপশ্রী প্রতিবেদন
১৬ ডিসেম্বর ২০২৩, ঢাকা: গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোনসহ ত্রিশ লাখ শহীদকে । যাদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে আজকের দিনে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীনসার্বভৌম বাংলাদেশের। ইতিহাসে রচিত হয় বীর বাঙালির এক গৌরবময় বিজয়গাথা।
বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে ম বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা।
বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সেখানে যোগ দেন। এছাড়া জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গ্যাল্যান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপকদের পরিবার এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টামণ্ডলী, বিভিন্ন দেশের কূটনৈতিক, সুপ্রিম কোর্টের বিচারক, তিন বাহিনী প্রধান, সংসদ সদস্য, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ গ্যাল্যান্ট্রি অ্যাওয়ার্ড প্রাপকদের পরিবার এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতা ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি কেক কাটেন। এ সময় তারা আহত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিরা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বাংলাদেশ বর্তমানে বিশ্ব মানচিত্রে মাথা তুলে দাঁড়ানো একটি দেশের নাম। জনসংখ্যার ঘনত্ব, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারি মোকাবিলা করে ১৭ কোটি জনসংখ্যার দেশ আজ মধ্যম আয়ের দেশের কাতারে।
বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’। ইতোমধ্যে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে জনগণ এর সুফল ভোগ করছে। আরও অনেক মেগা প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কিন্তু এরপরেও নানা সংকটের অগ্নিশিখা বুকে নিয়ে চলছে নানা শ্রেনী পেশার যুবক বৃদ্ধাদের পথচলা। প্রত্যাশা প্রাপ্তির খেরো খাতায় তাদের এখনো আশার প্রদীপ নিভে যায়নি। তারা দেখতে চায় অগ্রগতির বাস্তবিক আরো সফলতা।







