পবিত্র ঈদুল ফিতর সোমবার

704

রূপশ্রী প্রতিবেক

শনিবার (২৩ মে), ঢাকা : দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ত্রিশ দিন পূর্ণ করে এবার আগামী সেমাবার উদযাপিত হবে পবিত্র ঈদ বা ঈদুল ফিতর। হিজরী সনের পহেলা শাওয়াল বিশ্বের মুসলমনদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র রমজান মাসের এক মাস সিয়াম সাধনা বা রোজার রাখার পর মুসলমানদের জীবনে আসে এই ধর্মীয় উৎসব।

আজ (শনিবার) বাদ মাগরিব রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদ উদযাপনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। সভা শেষে রাত ৮টা ১৫ মিনিটে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে তিনি এ ঘোষণা দেন।

ইসলামিক ফাউন্ডেশনের গণসংযোগ বিভাগ জানায়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ শানিবার দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র রমজান ৩০ দিনে পূর্ণ করে আগামী সোমবার  থেকে ১৪৪১ হিজরী সনের সনের প্রথম দিন গণনা শুরু হবে। সে হিসাবে ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

একইভাবে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ করে রবিবার ঈদুল ফিতর উদযাপন করবে। এসব দেশে একদিন আগে রমজান মাস শুরু হয়েছিল। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।

রূপশ্রী/এইচ