চিকিৎসক-নার্সসহ ১৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

745

রূপশ্রী প্রতিবেদন

মঙ্গলবার (১২ মে) ঢাকা: চিকিৎসক-নার্সসহ বাংলাদেশের ১ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৫৮৭ জন, নার্স ৩৯০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৫৩৮ জন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানায়। বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্তহয়েছেন। এর মধ্যে চিকিৎসক-নার্সসহ মোট ১ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫০ জন।