আজ শুভ মহালয়া

776

রূপশ্রী প্রতিবেদন

১৭ সেপ্টেম্বর, ঢাকা:

আজ বৃহস্পতিবার শুভ মহালয়া। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপর্ণ অনুষঙ্গ মহালয়া।

দেবীপক্ষের শুরু দিন থেকেই শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন মহালয়া হিসেবে পরিচিত। আর এইচণ্ডীতেইআছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি।

৩০ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে শুরু হলেও মূলত আজ থেকেই পূজার্থীরা দুর্গাপূজার আগমনধ্বনি শুনতে পাবেন। শুভমহালয়া উপলক্ষে আজ বিভিন্ন মন্দির পূজা কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীনপূজা কমিটি। আজ সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত চ্যানেল ২৪ সরাসরি সম্প্রচারিত হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মহালয়াঅনুষ্ঠান।

দেশের অন্যান্য মন্দিরেও উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিল্পীরা সংগীতপরিবেশন করবেন।

দেবী দুর্গার আগমনী উপলক্ষে দিনটি উদযাপন করতে ভোর সাড়ে পাঁচটায় বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছে গুলশানবনানী সর্বজনীন পূজা পরিষদ।

মহালয়া থেকে দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পাওয়া গেলেও এবার দিন পরে পূজা অনুষ্ঠিত হবেনা। আশ্বিন মাস মল(মলিন) মাস হওয়ার কারণে এবার দূর্গাপুজা শুরু হবে প্রায় একমাস পর ২১ অক্টোবর বুধবার থেকে।

রূপশ্রী /এম এস