রূপশ্রী স্পোটর্স
ঢাকা (বৃহস্পতিবার, ২১ মে ২০২৬): আগামী ২৮ মে সোমবার ভারতের গোয়ার মাঠে শুরু হবে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। উদ্বোধনী দিন মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের গ্রুপ পর্বের মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর ৩১ মে হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ চ্যাম্পিয়নশিপ এ টানা তৃতীয়বারের মতো ট্রফি জয়ের মিশন নিয়ে ভারতের পথে রয়েছেন বাংলাদেশের মেয়েরা।
টুর্নামেন্টকে সামনে রেখে কোচ পিটার বাটলারের অধীনে থাইল্যান্ডের ‘এলপাইন ট্রেনিং সেন্টারে’ ক্যাম্প করেছে তারা। টানা দুই সপ্তাহের সফল প্রস্তুতি ক্যাম্প শেষে করে আজ (২১ মে) সকালে ব্যাংকক থেকে সরাসরি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছেন ঋতুপর্ণা-রূপনারা।মূল আসরের আগে ব্যাংককের এই ক্যাম্প থেকে দল অনেক কিছু শিখতে পেরেছে বলে মনে করেন ইংলিশ কোচ পিটার জেমস বাটলার।
আগামী সোমবার ভারতের গোয়ায় পর্দা উঠছে সাফের এই জমজমাট আসরের। ২০২২ ও ২০২৪ সালের ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার মাঠে নামবে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে।
দেশবাসীর সমর্থন ও দোয়া চেয়ে এই উইঙ্গার বলেন, ‘দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেভাবে সবসময় আমাদের সমর্থন দিয়ে আসছেন, আগামী দিনেও যেন একইভাবে পাশে থাকেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমাদের মাঠে বাড়তি অনুপ্রাণিত করে। আমরা চেষ্টা করব, যেন দেশবাসীকে আরেকটি ট্রফি উপহার দিয়ে খুশি করতে পারি।’







