রূপশ্রী প্রতিবেদন, ঢাকা;
নতুন করে আবার দেশে সংঘাত–সংঘর্ষ শুরু হওয়ার প্রেক্ষিতে আজ রবিবার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে।
আজ রবিবার (৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা এবং নরসিংদী ও নারায়ণগঞ্জে আজ থেকে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন গ্রাম এলাকা বাদে প্রায় সারা দেশেই আজ সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ বলবৎ করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংষ্কারের দাবির আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৯ জুলাই সারা দেশে অনিদৃষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। পরে এলাকাভেদে আলাদাভাবে কারফিউ শিথিল করা হয়।







