ঘূর্ণিঝড়ে বিদ্যুৎহীন ২ কোটি ৭৪ লাখ গ্রাহক

332

রুপশ্রী প্রতিবেদক, ঢাকা: ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৪ ঘণ্টা দেশের উপকূলের বিভিন্ন জেলার ২ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৭০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের সময় ক্ষয়ক্ষতির কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়। তবে এরমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৩ লাখ ২১ হাজার ১৫০ গ্রাহকের লাইন ঠিক করা হয়েছে। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর ৪ লাখ ৫৩ হাজার ৮১ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন।

আজ সোমবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

জানা যায়, অনেক এলাকা ১৬ থেকে ১৭ ঘণ্টা যাবৎ বিদ্যুৎবিহীন রয়েছে। কোন কোন এলাকা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রয়েছে বলে জানাগেছে। ঝড় পুরোপুরি থেমে গেলে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন পল্লীবিদ্যুতের কর্মীরা।