কোভিড ভ্যাকসিন নেয়ার বয়সসীমা ২৫ বছর

869

রূপশ্রী প্রতিবেদন,

২৯ জুলাই, বৃহস্পতিবার, ঢাকাঃ

করোনাভাইরাসের টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ২৫ বছর  করা হল। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সরকারি সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন  ২৫ বছরের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এ বিষয়ে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে ২৫ বছর বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। এটাই সর্বনিম্ন বয়স। এরইমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। টিকার প্রাপ্যতা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের বয়স ৩০ বছরে নামিয়ে আনা হয়।

রূপশ্রী / টি আর