রূপশ্রী প্রতিবেদন
১৬ সেপ্টেম্বর, ঢাকাঃ
ট্রেনে এখন থেকে আর কোনো আসন ফাঁকা রাখা হবে না। আজ থেকে যাত্রী ভর্তি করেই চলবে ট্রেন। শতভাগ আসনে যাত্রী ওঠানো হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে এবং ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে।
রূপশ্রী/এম এস







