করোনা নিয়ে জয়ার ‘অসতো মা সাদগময়’

1013

দিয়া ফারহাত

১৯ জুলাই, ঢাকাঃ

জয়া আহসান। বাংলাদেশের চলচিত্র জগতে অন্যতম উজ্জল এক নক্ষত্র। যার সুনাম শুধু এপার বাংলায় আটকে নেই, সীমানাপেরিয়ে ওপার বাংলা অর্থাৎ পশ্চিম বঙ্গকেও জয় করে ফেলেছে। এই দু’বাংলা জয়ী জয়া আবারো পর্দা মাতাতে আসছেন কলকাতার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে জুটিবদ্ধ হয়ে।

বাংলাদেশের জয়া ও কলকাতার প্রসেনজিৎ গত ডিসেম্বরেই প্রথমবারের মত পর্দায় উপস্থিত হয়েছিলেন তাদের ‘রবিবার’ নিয়ে। ‘রবিবার’ চলচিত্রটি পরিচালনা করেছিলেন জাতীয়পুরষ্কারপ্রাপ্ত অতনু ঘোষ। ছবিটির জন্য জয়া সেরা অভিনেত্রী সমালোচক পুরষ্কার পান। এর মাসখানেকপরেই শিল্পীরা করোনা মহামারীর কারনে নিজ নিজ ঘরে গৃহবন্দি হন।

এই করোনা লকডাউনের মধ্যেই জয়া কলকাতায় প্রথমবারের মত আয়োজিত অনলাইন ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’ এ ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কার পান। ‘কণ্ঠ’ ছবিতে রমিলা চরিত্রে তার দুর্দান্ত অভিনয়ের জন্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে চতুর্থবারের মত শ্রেষ্ঠ অভিনয়শিল্পীর পুরস্কার নিচ্ছেন জয়া।

অবশেষে অপেক্ষার প্রহর লকডাউন পেরিয়ে জয়া ও প্রসেনজিৎকে আবারো একই সাথে পর্দায় দেখার সুখবর এসেছে কলকাতা থেকে। চারবার জাতীয় পুরষ্কারজয়ী জয়ার নতুন এই ছবির নাম ‘অসতো মা সাদগময়’।

‘অসতো মা সাদগময়’ বিচিত্র এই নামের মতো ছবিটির গল্পটিও সাধারণ সময়ের তুলনায় ব্যতিক্রম। ছবিটির বিষয়বস্তু হলো বর্তমান মহামারী করোনা! করোনা পরিস্থিতিতে আমাদের মননশীলতায় কতটা প্রভাব পড়ছে, আমাদের মানসিকতায় যে বাঁধা পড়েছে, বাস্তবের সেই চিত্রই সিনেমার পর্দায় উঠে আসতে চলেছে ‘অসতো মা সাদগময়’ এর মধ্যে দিয়ে।

ভারতীয় সংগীত পরিচালক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচিত্র পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এটি নির্মাণ করছেন।জানা গিয়েছে, মাত্র পাঁচটি চরিত্র রয়েছে ছবিটিতে। জয়া-প্রসেনজিৎ ছাড়াও ছবির অন্য দুই চরিত্রে অভিনয় করবেন রুদ্রনীলঘোষ, আছেন অরুণ মুখোপাধ্যায়। তবে পাঁচনম্বর চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও ঠিক করেননি পরিচালক।

বিখ্যাত সংগীত পরিচালক ইন্দ্রদীপ ভারতীয় সংবাদমাধ্যমকে ছবি সম্পর্কে বলেন, ‘এই মহামারি পরিস্থিতি আমাদের মন-মানসিকতায় কতটা প্রভাব পড়েছে সেটির একটা ছাপ থাকবে এতে। ছবিটি নিয়ে চিন্তাভাবনা করার সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় আসেনি। কারণ, তখনও করোনাকাল আসেনি। তবে পরে শুধুমাত্র ৫ জন চরিত্র নিয়েই গোটা গল্পটাকে দেখানোর কথা ভাবা হয়েছে।’ জানা যায়, ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী ২০ জুলাইয়ের পর।

ইন্দ্রদীপ দাশগুপ্ত মূলত একজন বিখ্যাত সংগীত পরিচালক। ‘অসতো মা সাদগময়’ ছবিটি ইন্দ্রদীপের  তৃতীয় প্রজেক্ট। এইপরিচালকের আগের দুটি ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে। যার মধ্যে ‘কেদারা’ ছবিটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

তাই প্রশংসিত এই পরিচালকের সাথে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত, দু’বাংলা জয়ী জয়ার অভিনয় দেখতে সকলে মুখিয়ে আছেন উন্মুখভাবে।

 

রূপশ্রী/টিআর