বৃটেনে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে স্কুল

1063

যুক্তরাজ্য থেকে নিপা চৌধুরী

আগামী সেপ্টেম্বর মাস থেকে বৃটেনের স্কুলগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিপার্টমেন্ট ফর এডুকেশন ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরাতে একটি সুরক্ষা পরিকল্পনা জরি করেছে। এতে বলা হয়, কোনো ক্লাসের কমপক্ষে ২ জন ছাত্র-ছাত্রীর দেহে করোনার উপসর্গ দেখা দিলেই ওই ক্লাসের সবাইকে অথবা প্রয়োজনে পুরো স্কুলকে ১৪ দিনের জন্য বন্ধ রাখার নিদের্শনা দেয়া হয়েছে। যদি কোন শিশুর দেহে করোনা উপসর্গ দেখা দেয়, স্কুল কতৃপক্ষ অভিভাবকদের টেস্টিং কিট দিবে। যাদের প্রাদুর্ভাব রয়েছে তাদের জন্য মোবাইল টেস্টিং ইউনিট প্রেরণ করা হবে। যাদের লক্ষণ দেখা দিবে তাদেরকে স্কুল থেকে দূরে রাখা।

স্কুলে সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে এডুকেশন সেক্রেটারী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, এটি এক মিটারও নয়, আবার দুই মিটারও নয়। এছাড়া সামাজিক দূরত্বের ক্ষেত্রে অন্য আরো নিয়মগুলোর মধ্যে রয়েছে, প্রাইমারি স্কুলে শিশুদের ক্লাসে গ্রুপ আকারে রাখা, সেকেন্ডারী স্কুলে গ্রুপ আকারে শিক্ষাদান, স্কুলে এক গ্রুপের সাথে অন্য গ্রুপের যোগাযোগ এড়িয়ে চলার বিষয়ে সতর্ক থাকা, পৃথকভাবে ক্লাস শুরু ও শেষ করা, মধ্যাহৃভোজ এবং বিরতি সময় পৃথক রাখা। স্কুলের জন্য টেস্ট এন্ড ট্রাক, নিয়মিত হাত পরিস্কার করার বিষয়টি মেনে চলা, তবে স্কুলে ছাত্র-ছাত্রী কিংবা স্টাফদের জন্য মাস্ক বাধ্যতামূলক নয়। এছাড়া স্কুলে অনুপস্থিতির জন্য প্রয়োজনে জরিমানা বাধ্যতামূলক করা ইত্যাদি।

#

রূপশ্রী/টিএস