সাঁতারে ১৭ বছরের লিডিয়ার স্বর্ণজয়

805

রূপশ্রী ডেস্ক, বুধবার, ২৮ জুলাই, ঢাকা:
টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের হয়ে মহিলাদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সবাইকে তাক লাগিয়ে স্বর্ণ জিতে নিলেন ১৭ বছর বয়সী আলাস্কার কন্যা লিডিয়া জ্যাকোবি।ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম আমেরিকার লিলি কিংকে পিছনে ফেললেন তিনি। ফলে পদকের লড়াইয়ে বিশ্বরেকর্ডধারী সাঁতারু যুক্তরাষ্ট্রের লিলি কিংকে এবার ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থকেত হলো। এদিকে সোনা জিতার খবরে খুশির জোয়ার তার শহর আলাস্কায়। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
বাসস জানায়, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে আলাস্কাকে প্রথমবারের মত স্বর্ণ পদক এনে দিলেন তিনি। আলাস্কার ছোট শহর সিওয়ার্ডের বাসিন্দা লিডিয়া। যেখানকার জনবসতি মাত্র দুই হাজার ৭৭৩জন। সেই শহর থেকেই উঠে এসে বহু প্রতিকূলতার স্রোত ডিঙ্গিয়ে১৭ বছরে নিজের লক্ষ্যে পৌঁছলেন এ মার্কিন সাঁতারু।
১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এক বিস্ময়কর বিপর্যয় ঘটালেন তিনি। যা কেউ কল্পনা করতে পারেননি। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ১ মিনিট ০৪.৯৫ সেকেন্ড টাইমিং করে সোনা জয়ে লিডিয়া জ্যাকোবেবর এ সাফল্যে এবার তার পেছনে পড়ে গেছেন হিটে অলিম্পিকে রেকর্ড গড়া তাতিয়ানা শুনমেকার। হিটে প্রথম হওয়া দক্ষিণ আফ্রিকার শুনমাকের ১ মিনিট ০৫.২২ সেকেন্ড সময় নিয়েছিলেন। তিনি ফাইনালে রুপা জিতেছেন। লিডিয়া হিটে দ্বিতীয় হয়েছিলেন। সময় নিয়েছিলেন ১ মিনিট ০৫.৫২ সেকেন্ডে। ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের লিলি কিং। যিনি ২০১৭ বুদাপেস্টে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপে ১ মিনিট ০৪.১৩ সেকেন্ডে সাঁতার শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এবার তিনি সময় নেন ১ মিনিট ০৫.৫৪ সেকেন্ড।
সাঁতার শেষ লিডিয়া জ্যাকোবি বলেন, তুমি কোথা থেকে এসেছো, সেটা বড় কথা নয়, তুমি তোমার লক্ষ্যে কতটা পৌঁছাতে পারলে, সেটাই শেষ কথা। এসময় নিজের শহরের কথাও স্মরণ করলেন লিডিয়া।
#
ডিএফ/এইচবি