রূপশ্রী প্রতিবেদন, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সোয়া ৯ টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ছাত্র- জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ দেশত্যাগের পর তিন দিন পর বাংলাদেশে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

প্রধান উপদেষ্টাসহ ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ প্রাপ্ত উপদেষ্টারা হলেন
১. সালেহউদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. এএফ হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রিজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.)
১০. সুপ্রদীপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ. ফ. ম খালিদ হাসান
১৪. নূর জাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুক–ই–আজম
এরমধ্যে ঢাকার বাইরে থাকায় ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আজ উপদেষ্টা হিসাবে শপথ নিতে পারেননি। তবে তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। শিগগিরই তারা শপথ নেবেন বলে জানা গেছে।

আজ বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টার শপথের পর শপথ নেন ১৬ উপদেষ্টার মধ্যে ১৩ জন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হাসান খাঁন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন।







