শনাক্ত ১৫৭৭৬ জন, মৃত্যু ২৩৫

1048

রূপশ্রী প্রতিবেদন,

৩ আগস্ট, মঙ্গলবার, ঢাকাঃ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ১৫,৭৭৬ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় মারা গেছেন ২৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৯৭ জনে।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

নতুন করে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

উল্লেখ্য, এর আগে গতকাল সোমবার দেশে করোনায় ২৪৬ জনের মৃত্যু হয়। সেদিন করোনা শনাক্ত হয় ১৫ হাজার ৯৮৯ জনের।

রূপশ্রী / টি আর