রূপশ্রী ডেস্ক
১৭ ডিসেম্বর, ঢাকাঃ
যুক্তরাজ্যে করোনা ভাইরাসের টিকাদান শুরুর প্রথম সপ্তাহেই প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ টিকা গ্রহণ করেছে। ক্লিনিক্যাল পরীক্ষার বাইরে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা যুক্তরাজ্যেপ্রথম সাধারণ মানুষের ওপর প্রয়োগ শুরু হয়।
গত ৮ ডিসেম্বর (মঙ্গলবার) দেশটির ৯০ বছর বয়সী এক নারী প্রথম ওই টিকাটি গ্রহণ করেন। এর মধ্য দিয়ে করোনা মহামারি মোকাবিলা এক ঐতিহাসিক মুহূর্তে পৌঁছালো বলে ধারণা করা হয়ে থাকে।
যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি শুরুর এক সপ্তাহের মাথায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাদিম জাহাউয়ি জানান, টিকাদান কর্মসূচি সত্যি খুব ভালোভাবে শুরু হয়েছে। তিনি বলেন, মাত্র সাত দিন অতিবাহিত হয়েছে আর আমরা ইংল্যান্ডে ১ লাখ ৮ হাজার, ওয়েলসে ৭ হাজার ৮৯৭, উত্তর আয়ারল্যান্ডে ৪ হাজার, স্কটল্যান্ডে ১৮ হাজার মানুষকে টিকা প্রদান করেছি। সব মিলিয়ে যুক্তরাজ্যে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষকে এই টিকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
নাদিম জাহাউয়ি জানান, শত শত প্রাইমারি কেয়ার নেটওয়ার্কের কার্যক্রম চলতে থাকায় টিকা গ্রহণকারী মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।
সূত্রঃ দ্যা গার্ডিয়ান
রূপশ্রী/ এম এস







