মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে পাঁচশ চারা রোপণ কর্মসূচী

783

রূপশ্রী প্রতিবেদন

২৬ জুলাই , ঢাকাঃ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন চত্বরে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । উদ্বোধনের সময় তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে ৩৫০ থেকে ৫০০টি বৃক্ষের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি নিজ হাতে একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণের মাধ্যমে জাতীয় সংসদের বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে বৃক্ষরোপণ কর্মসূচী নেয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম এমপি। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম এমপি বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে গাছের চারা রোপণ করেন।

রুপশ্রী/টিআর