বায়তুল মুকাররমে ঈদুল আযহার নামাজের সময়সূচি

874

রূপশ্রী প্রতিবেদন,

২০ জুলাই, মঙ্গলবার, ঢাকাঃ

আগামীকাল ১০ জিলহজ্জ ১৪৪২ হিজরী ২১ জুলাই ২০২১ খ্রি. বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাআত অনুষ্ঠিত হবে। উক্ত জামাআতসমূহের সময়সূচি নিচে দেয়া হলঃ

প্রথম জামাআত : সকাল ৭টা

দ্বিতীয় জামাআত : সকাল ৮টা

তৃতীয় জামাআত : সকাল ৯টা

চতুর্থ জামাআত : সকাল ১০টা

পঞ্চম ও সর্বশেষ জামাআত : সকাল ১০.৪৫টা

বত‍র্মান করোনা পরিস্থিতি বিবেচনায় মসজিদের পরিচালনা কমিটি মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য ।

রূপশ্রী /টি আর