নারী টেবিল টেনিসের শিরোপা জিতেছে আবাহনী

975

রূপশ্রী প্রতিবেদন

২৫ মার্চ, ঢাকাঃ

মুজিববর্ষ ঢাকা মহানগরী টেবিল টেনিস নারী লিগে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আবাহনী আবারো দু্ই বছর পর তাদের শিরোপা পুনরুদ্ধার করেছে । বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের ফাইনালে আবাহনী ৩-১ সেটে পুলিশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। নারী লিগে আবাহনীর এটি অষ্টম শিরোপা।

আবাহনীর হয়ে খেলেছেন সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ ও সামান্তা হোসেন তুশী। খেলাতে সোমা দুটি ম্যাচেই জিতেছেন। আর মৌ একটি ম্যাচে। তবে তুশী জিততে পারেননি, হেরেছেন নওরিন সুলতানা মাহির কাছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রূপশ্রী / টি আর