রাহেলা সিদ্দিক কণা
গভীর কালো বিস্তৃর্ণ হাওয়ার রাত ।
অসংখ্য নক্ষত্রের মৃত্যুর রাত ।
অসত্যের অনাচারের জোড়ায়
জোড়ায় আড়ষ্ঠ পৃথিবী ।
চারদিক সবাই অসুস্থ!!! ভীষণ অসুস্থ।
বিবেকের অসুস্থ, নতুন কীটের অসুস্থ
সাথী তারা !!!
আকাশে টা কি অসহায় !
ওখানে শুধুই কি নিরবতা !
নীল সমুদ্রের হারিয়ে যাচ্ছে
সকল সফেন নিবেদন ।
আকাশের নীলে, পৃথিবীর জখমের নীলে
ছেঁয়ে গেছে শকুন, শকুনের চিকন সুরে ।
কানায়,কানায় ভরে যাক
আমার অভিভূত নক্ষত্রের রাত।
তাইতো,কাতারে কাতারে দাঁড়িয়ে গেছি ।
যেন মৃত্যুকে পদদলিত করার জন্য।
জীবনের সত্য ও মানবতাকে
অধিষ্ঠিত করার জন্যে ।
আমার প্রভূ, আমার অর্ন্তযামী
আমার একান্তে বিশ্বাস তুমি ।
শামিল আমি, নিবেদনে আমি
পৃথিবীর মানুষের অমঙ্গলের রেখা মুছে নাও।
পৃথিবীর তরে আমাদের ও তো
অনেক দায় রয়ে যায়।







