চিকিৎসকসহ ৮২৮৩ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

749

রূপশ্রী প্রতিবেদন,

৮ জুলাই (বৃহস্পতিবার), ঢাকাঃ

দেশে এখন পর্যন্ত চিকিৎসকসহ ৮ হাজার ২৮৩ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিএমএ।

চিকিৎসকদের জাতীয় সংগঠন-বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানায়, আট হাজার ২৮৩ জনের মধ্যে চিকিৎসক রয়েছেন দুই হাজার ৯৫৪ জন, নার্স দুই হাজার ২৩ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন তিন হাজার ৩০৬ জন। বৃহস্পতিবার (৮ জুলাই) এসব তথ্য জানায় সংগঠনটি।

বিএমএ আরও জানিয়েছে, গত ৬ জুলাই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত এবং করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মোট ১৬২ জন চিকিৎসক মারা গেছেন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে প্রথম চিকিৎসক মারা যান গত বছরের ১৫ এপ্রিল। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণকারী চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ ।

রূপশ্রী/ টি আর