করোনা আরো সাড়ে আট হাজারের মৃত্যু, শীর্ষে ব্রাজিল

692

রূপশ্রী ডেস্ক,

১৭ জুলাই বৃহস্পতিবার, ঢাকাঃ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস এখনও তাণ্ডব চালিয়েই যাচ্ছে। ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) আরও সাড়ে ৮ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট ৪০ লাখ ৯১ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো ভাইরাসটি।

বর্তমানে দৈনিক মৃত্যু তালিকার শীর্ষে ব্রাজিল। বৃহস্পতিবারও করোনার প্রকোপে প্রায় দেড় হাজার মানুষ মৃত্যুবরণ করেন এই লাতিন দেশটিতে। ৪৫ হাজারের মতো মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসটি।

এদিকে ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১২শ’র বেশি মানুষের। দেশটির আরও ৫৪ হাজার মানুষের দেহে পাওয়া গেছে করোনা।

এদিন রাশিয়ায় ৭৯৯, ভারতে ৫৬০ ও কলম্বিয়ায় ৫০০ জনের মৃত্যু হয়েছে।

অপরদিকে যুক্তরাষ্ট্রে মেরে গেছে ২৮৭ জন। বিশ্বে ভাইরাসে মোট শনাক্ত ১৯ কোটি ছাড়িয়েছে।

রূপশ্রী / এম এস