আজ পবিত্র শবে বরাত

690

রূপশ্রী প্রতিবেদন

২৯ মার্চ, ঢাকা:

আজ পবিত্র শবে বরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবেপালন করে থাকেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তায়ালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন।

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সোমবার (২৯ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। উপলক্ষে বায়তুল মোকাররমজাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। শবে বরাতের সরকারি ছুটি ৩০ মার্চ (মঙ্গলবার) ।

মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআনতেলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। অনেকে রোজা রাখেন, দানখয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবংভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন মুসলমানরা।

পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদেশবে বরাতের গুরুত্ব তাৎপর্যশীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ওয়াজ দোয়া মোনাজাত পরিচালনা করবেন বায়তুলমোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

করোনা মহামারির কারণে গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।তবে এবার এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি।

রূপশ্রী / টি আর