লকডাউনের তৃতীয় দিনে গ্রেফতার ৬২১, জরিমানা ৩৪৬ জনকে

604

রূপশ্রী প্রতিবেদন,

৩ জুলাই (শনিবার) ২০২০, ঢাকাঃ

লকডাউনের তৃতীয় দিন সরকারি নির্দেশ অমান্য করে অযথা এবং অযৌক্তিক কারণে বাইরে বের হয়ে সংক্রমণের ঝুঁকি বাড়ানোর অভিযোগে রাজধানী থেকে ৬২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের সমন্বিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত । গ্রেফতারের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য জানান।

পাশাপাশি, লকডাউন এর তৃতীয় দিনে দেশব্যাপী র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়েছে। দেশব্যাপী র‌্যাবের পনেরোটি ব্যাটালিয়ন’র আওতায় ৩১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা করা হয়।

শনিবার (৩ জুলাই) সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকারি নির্দেশনা বিধিনিষেধ বাস্তবায়নে দেশব্যাপী র‌্যাবের ১৭২টি টহল এবং ১৮১টি চেকপোস্ট পরিচালিত হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ এবং বিনামূল্যে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, র‌্যাব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। নিয়মিত টহল ও চেকপোস্ট’র পাশাপাশি মোতায়েন রয়েছে অতিরিক্ত টহল ও চেকপোস্ট। স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত দুদিনে অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৮৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। র‌্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা ও শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়।

রূপশ্রী / টি আর