বাংলাদেশী আইরিন খান এবার জাতিসংঘের র‍্যাপোর্টিয়ার

1652

রূপশ্রী ডেস্ক, ঢাকা :

প্রথম বাংলাদেশী হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করা আইরিন খান এবার জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের বাক ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেনেভায় জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের ৪৪তম বৈঠকে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। গত শুক্রবার কাউন্সিলের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এই প্রথম হিউম্যান রাইটস কাউন্সিলের এই পদে কোন নারীকে নিয়োগ দেয়া হলো। এরআগেও আইরিন খান প্রথম নারী, প্রথম বাংলাদেশী, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম হিসেবে ২০০১ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ৭ম মহাসচিব হিসেবে দায়িত্ব লাভ করেছিলেন। তিনি ১৯৮০ সালে জাতিসংঘের হাইকমিশনার ফর রিফিউজিসে লিগ্যাল অফিসার হিসেবে যোগ দেন। ২১ বছর পর উপপরিচালক হিসেবে যোগদান করেন। তার পুরো নাম আইরিন জুবাইদা খান। সিলেট জেলার কৃতি সন্তান। জন্ম ২৪ ডিসেম্বর, ১৯৫৬ সালে।

আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব থাকাকালীন সময়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি ও গণমাধ্যমের স্বাধীনতায় ছিলেন বেশ সরব। বর্তমানে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

রূপশ্রী/এইচআর