পুঁজিবাজারে দুই ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

819

রূপশ্রী প্রতিবেদন

৬ জুলাই, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওয়ান ব্যাংকের ৮শ’ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাংক দু’টি এডিশনাল টায়ার-ও ক্যাপিটাল বেস শক্তিশালী করতে পারবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি এবং লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড কাজ করছে।

রবিবার (৫ জুলাই) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৭৩১তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসইসির সভায় ওয়ান ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪শ’ কোটি টাকা করে মোট ৮শ’ কোটি টাকার বন্ড অনুমোদন দেয়া হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ব্যাসেল 111 কমপ্লাইন্ট পারপেচুয়াল বন্ড। এটি আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট এবং পারটেচুয়াল বন্ড, যার কুপন হার ১১% থেকে ১৪%। পারপেচুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

একইভাবে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ডের বৈশিষ্ট্য হলো আনসিকিউরড, নন-কনভার্টেবল ফ্লোটিং রেট, ব্যাসেল 111, কমপ্লাইন্ট পারপেচুয়াল। যার কুপন হার ১১% থেকে ১৪%। পারপেচুয়াল বন্ডটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

#

এইচআর