আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

300

রূপশ্রী প্রতিবেদন, ঢাকা:
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ ।প্রতিবছর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি।
তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয় না। বরং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়। কারণ
বাংলাদেশ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় বা উপজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এসব গোষ্ঠীর অনেকেই নিজেদের আদিবাসী হিসেবে দাবি করেন।
বাংলাদেশে চাকমা, মারমা, বম, খিয়ায়ং, খুমি, লুসাই, মুরং, তঞ্চৈঙ্গা, রাখাইন, ত্রিপুরা, পাংখো, গুর্খা, সাঁওতাল, গারো, হাজং, মণিপুরী, অহমিয়াসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। অধিকাংশ উপজাতি সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামসহ পাহাড়ী এলাকায় বসবাস করেন। তবে সমতল এলাকায়ও অনেকে বসবাস করেন।

তাদের রয়েছে নিজস্ব রাজা রানী, পোশাক, সংস্কৃতি ও সামাজিকতা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নানান অনুষ্ঠানের মাধ্যমে তারা দিনটি উদযাপন করছে।
আদিবাসী শব্দ ব্যবহারে বাংলাদেশ সরকারি অবস্থান হচ্ছে, এখানকার মানুষের ইতিহাস ও সংস্কৃতি চার হাজার বছরের পুরনো। প্রত্নতাত্ত্বিক গবেষণা সেটিই প্রমাণ করে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে বসবারত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ মিয়ানমার ও কম্বোডিয়া থেকে এসে বসতি স্থাপন করে। সে জন্য তারা এখানকার আদিবাসী নয়।